খুঁজুন
বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১৪ শ্রাবণ, ১৪৩৩

গির্জা পোড়ানো নাশকতায় পাকিস্তানে ১৪৬ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩, ৭:২৬ অপরাহ্ণ
[shared_counts]
গির্জা পোড়ানো নাশকতায় পাকিস্তানে ১৪৬ গ্রেপ্তার
পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশে পাঞ্জাবের জারানওয়ালা শহরে ৫টি চার্চ ও সেসব চার্চের নিকটবর্তী কয়েক ডজন বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ইতোমধ্যে ১৪৬ জনকে গ্রেপ্তারও করা হয়েছে।

পাঞ্জাব প্রাদেশিক পুলিশের মহাপরিদর্শক ওসমান আনোয়ার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে এসব তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘অপরাধী ও ইন্ধনদাতাদের ধরতে আমাদের অভিযান শুরু হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট সবাইকে আমরা আইনের আওতায় আনার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

পাঞ্জাব প্রাদেশিক সরকারের তথ্যমন্ত্রী আমির মির বৃহস্পতিবার এক টুইটবার্তায় জানান, সহিংসতার ওই ঘটনার পর ইসা নগরির বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক ওই এলাকায় কয়েক হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যকে মোতায়েন করা হয়েছে।

জারানওয়ালায় হামলার শিকার একটি চার্চের কাছেই বসবাস করতেন খ্রিস্টান ধর্মাবলম্বী ফারুক মাসিহ; তার পেশা ট্রাকে রং করা। ইসা নগরির অন্য অনেকের মতো মাসিহর বাড়িও পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

৪৭ বছর বয়সী মাসিহ আলজাজিরাকে বলেন, ‘তারা আমার পুরো বাড়ি সম্পূর্ন জ্বালিয়ে দিয়েছে। কিছুই আর অবশিষ্ট নেই। এমনকি বসার মতো একটি চেয়ারও নেই। সব ছাই হয়ে গেছে।’

ডেমরা–কোনাপাড়ায় অসুস্থ পথকুকুর নিয়ে আতঙ্ক! এমপি বরাবর এলাকাবাসীর খোলা চিঠি!

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৮:৫৮ পূর্বাহ্ণ
[shared_counts]
   
ডেমরা–কোনাপাড়ায় অসুস্থ পথকুকুর নিয়ে আতঙ্ক! এমপি বরাবর এলাকাবাসীর খোলা চিঠি!

ঢাকা-৫ আসনের কোনাপাড়া, ডেমরা, বাঁশেরপুল ও আশপাশের এলাকায় সম্প্রতি বেশ কিছু পথকুকুরের শরীরে মারাত্মক খোলা ঘা ও সংক্রমণ দেখা দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষা ও প্রাণিকল্যাণ নিশ্চিত করতে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের কাছে একটি খোলা চিঠি দিয়েছেন এলাকাবাসী।

চিঠিতে উল্লেখ করা হয়, অসুস্থ কুকুরগুলো বাজার, গলি ও বসতিপূর্ণ এলাকায় ঘুরে বেড়াচ্ছে। অনেক কুকুরের শরীর থেকে পুঁজ ও রক্ত ঝরছে, ফলে মাছির উপদ্রব বাড়ছে এবং পরিবেশ দূষিত হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, এতে রোগজীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়ছে। একই সঙ্গে প্রাণীগুলোও চরম কষ্টে দিন কাটাচ্ছে।

এলাকাবাসীর পক্ষ থেকে কয়েকটি জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে— দ্রুত ভেটেরিনারি টিম পাঠিয়ে অসুস্থ কুকুরগুলোকে চিকিৎসার আওতায় আনা, নিয়মিত স্ট্রিট ডগ হেলথ ক্যাম্প পরিচালনা, টিকাদান ও চিকিৎসা কার্যক্রম জোরদার করা এবং মানবিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে কুকুর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা।

এছাড়া বাজার ও আবাসিক এলাকায় জীবাণুনাশক স্প্রে এবং পরিচ্ছন্নতা কার্যক্রম বাড়ানোর পাশাপাশি মাইকিং, পোস্টার ও নোটিশের মাধ্যমে জনসচেতনতা তৈরির আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, সংসদ সদস্যের নির্দেশনা পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে বলে এলাকাবাসীর বিশ্বাস। একই সঙ্গে প্রাণীকল্যাণ সংস্থাগুলোর সহযোগিতা নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে মো. ফয়জুল ইসলাম বলেন, “জনস্বাস্থ্য রক্ষা এবং প্রাণীগুলোর কষ্ট লাঘবে দ্রুত পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।”

মহান স্বাধীনতা দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য-সংস্কৃতি আলোচনা সভা অনুষ্ঠিত।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ
[shared_counts]
   
মহান স্বাধীনতা দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য-সংস্কৃতি আলোচনা সভা অনুষ্ঠিত।

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার কাউতলী এলাকায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে “আমাদের স্বাধীনতা ও সংস্কৃতি” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ ২০২৬) বাদ মাগরিবে স্থানীয় স্বপ্নতরী হলরুমে এ আয়োজন করা হয়।

বিজয় সাহিত্য সংস্কৃতি পরিষদ, ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি মুহাম্মদ ইসমাইল ভূইয়া। অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংস্কৃতিককর্মী, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও সংস্কৃতির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, স্বাধীনতার চেতনা ধারণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হলে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, আমাদের জাতীয় সংস্কৃতি ও মূল্যবোধ রক্ষা করতে সকলকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি তরুণ সমাজকে ইতিহাস সম্পর্কে সচেতন করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানটি একটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে দেশপ্রেম ও সংস্কৃতির চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কাছাইটে মেধাবী শিক্ষার্থীদের পাগড়ি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ
[shared_counts]
   
কাছাইটে মেধাবী শিক্ষার্থীদের পাগড়ি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার কাছাইটে অবস্থিত আজিজুল হক মাদ্রাসা ও এতিমখানার মেধাবী শিক্ষার্থীদের মাঝে পাগড়ি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আলেম-উলামারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল ওয়াহাব বড় হুজুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া ইউনুসিয়া মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়ার মুহাদ্দিস মাওলানা শরীফ উদ্দিন আফতাবী। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল ওয়াহাব ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আমির হামজা ভুইয়া।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জনাব রফিকুল ইসলাম ফাজাক্কির। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদল নেতা মো. সুজন মিয়া, মাওলানা ইউসুফ সাহেব, মো. জামাল মিয়া ও মো. ফুটন মিয়াসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা আব্দুল আজিজ সাহেব। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাওলানা নিজাম উদ্দিন সাহেব ও মাওলানা শরীফ উদ্দিন সাহেব।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও প্রেরণা দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাগড়ি বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষার প্রতি আরও অনুপ্রাণিত করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শেষে শিক্ষার্থীদের মাঝে পাগড়ি বিতরণ করা হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।