খুঁজুন
সোমবার, ২ মার্চ, ২০২৬, ১৭ ফাল্গুন, ১৪৩২

নিউজ সিক্স

আইটিপল্লী নিউজ-১ ডেমো নিউজ সিক্স

অনলাইন ডেস্ক ।।
প্রকাশিত: রবিবার, ২৩ জুলাই, ২০২৩, ৩:০৭ অপরাহ্ণ
[shared_counts]
আইটিপল্লী নিউজ-১ ডেমো নিউজ  সিক্স

আমি খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে রিয়া। আজ আমার অষ্টম মঙ্গলা। মনটা আমার বেশ খুশি খুশি এটা কখনোই বলতে পারবো না। না, আপনারা যা ভাবছেন ভুল। আপনারা বলবেন বিয়েটা তো আমি নিজেই নিজের ইচ্ছেয় করেছি তাহলে আপত্তিটা কোথায়?

যেটুক খুশি আমায় দেখছেন সেটা আমি বাপের বাড়ি যাচ্ছি বলে শুধু মনটা খুশি। কিন্তু আগামী পরশু আমি আর আমার বর বাবাজীবন যাচ্ছি প্রথমবার একসাথে ঘুরতে থুড়ি মধুচন্দ্রিমা যাপনে। তাই এতো চিন্তা। আসলে অভি আমার ফোনে কথা বলছে না ঠিক মতো সেই বিয়ে দিন থেকে। অথচ ওর কথা বিয়েটা আমি করলাম।

ও হ্যাঁ ভুলেই গেছি, আপনাদের সাথে তো আমার বরের এখনো পরিচয় করাইনি। আমার বর বুবাই দা। আমাদের পরিচয় প্রায় সাত বছর হতে চলল। সেই যখন ক্লাস নাইন আমি যাচ্ছিলাম ঝড়ের বেগে সাইকেল চালিয়ে টিউশন পড়তে। তখন আমি সাইকেল চালানোতে ছেলেদেরও হার মানাই। তো সেই ঝড়ের বেগের সাইকেল এ ধাক্কা লাগলো এক শান্ত সৌম্য নিরীহ ছেলের। সেই ছেলেটিই এই আমার পতিদেব মিস্টার মানব মন্ডল। বিদেশে চাকরি করে কিছু পয়সা-করি করে আজ আমাকে বিয়ে করে জীবনে সবচেয়ে বড় কিছু পাওয়া হয়ে গেছে বলে দাবি করছে।

আজকাল বুবাই হাসতে হাসতে বলে “ধাক্কাটা সেদিন শরীরে লেগেছিল না হৃদয়ে কে জানে”। যাক গে ওর কথা বাদ দিন। তো সেই ঘটনার পর অনেক ওঠানামা আর ভুল বোঝাবুঝি ঠিক বোঝাবুঝির পর আজ আমাদের অষ্টম মঙ্গলা। সে গল্প না হয় আর এক দিন করব। ফিরে আসি আজকের দিনে। আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি অভি সাথে হানিমুন যাবো পাহাড়ে। আমার এই ‘আপাত শান্ত মনের দুরন্ত’ বর কে নিয়ে একটু ঘুরতে যাবো।

কিন্তু অভি ফোন ধরছে না কেন? ও বলেছিলো দার্জিলিং যে হোটেলটা ও বুকিং করেছে সেটা ওর বিশেষ জানাশোনা। বুবাই এর গল্পটি ওখানে শেষ করে আমি ওর সম্পত্তিতে রাজ করবো। আমি রাজি হয়ে গিয়েছিলাম কিন্তু এখন মনটা মানছে না। একটা মানুষের জীবন শেষ করে দেবো, লোকটা তো আমাকে পাগলের মতো ভালোবাসে।

যাক বাঁচা গেলো আজ আমার জন্মদিন। সারপ্রাইজ হিসেবে একটা দলিল উপহার দিয়েছেন বুবাই আমাকে। লাটাগুড়িতে একটা কটেজ কিনেছেন উনি আমার জন্য হানিমুনে যাবো আমরা ওখানেই। সারাদিন বেশ ভালো কাটলো কিন্তু মন খারাপ হলো বিকাল বেলায়।

আমার আর উনার মামাতো বোন অয়ন্তিকার জন্মদিন এক দিনে বিকালে একটা সারপ্রাইজ পার্টি আয়োজন করা হয়েছিল। আর সেখানেই আমার জন্য ছিলো আরো একটা সারপ্রাইজ। অভি আর অয়ন্তিকার এঙ্গেজমেন্ট। অথচ আমাদের বিয়েতেই ওদের আলাপ। শিল্পপতির মেয়ে বলে বোধহয় অতো তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অভি।

বাড়ি ফিরে মনটা কিছুতেই ভালো করতে পারলাম না। শুয়ে পরলাম। উনি বললেন “তোমার মোবাইলটা দেবে একটু একটা গেমস খেলবো। দিয়ে দিলাম।” কি ধরণের মানুষ এই লোকটি কে জানে! কি ধাতুর তৈরি কে জানে? আজ উনি অভি আর আমার ঝগড়াটা দেখেছেন। অভি স্পষ্ট বলেছে, আমি বুবাইকে ঠকিয়েছি তাই ও আমাকে ঠকিয়ে কোনো ভুল করেনি।

সকাল বেলায় উঠে আরো একটা সারপ্রাইজ। অভি আয়ন্তিকাও আসলো আমাদের সাথে। দিনটা ভালো কাটলো। মানে আমি চেষ্টা করলাম সব কিছু ভুলে নতুন করে শুরু করতে। অভি বোধহয় আমাকে কোনদিন ভালোবাসে নি। ও বেশ নির্লিপ্ত। অয়ন্তিকাকে খুশি করতে ব্যাস্ত। আয়ন্তিকা হঠাৎ ঠিক করলো বাইক রেসিং করবে। আমি আপত্তি করলাম ঠিকই কিন্তু বুবাই এর ওপর জোর খাটানোর অধিকার বোধহয় আমার হয়নি এখনো। তাই বেশি জোর ফলাতে চাইলাম না। তবে মনে মনে চাইলাম একটা দিনের জন্যে হিরো হোক সবার চোখে।

কিন্তু রেসিং কোন ফল এলোনা। কারণ অভি এক্সিডেন্ট করলো। সন্ধ্যায় অয়ন্তিকা এলো সাথে এলো চাকর ভাবলারাম। জানতে পারলাম ভ্যাবলারাম আসলে অয়ন্তিকার বন্ধু রাজীব সিনহা পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা। অভির মোবাইল থেকে, আমার ছাড়াও আরো ছয় সাতটি মেয়ের আপত্তিকর ভিডিও , ছবি ডিলিট করা হয়েছে। যাদেরকে ও নিয়মিত ব্লাকমেইল করতো। অভি হয়তো বাঁচবে না। বেঁচে গেলেও আইনের হাত থেকে ওর রক্ষা নেই, কারণ ওর ব্লেকমেইলের ভয়ে আত্মাহত্যা করছে অয়ন্তিকার বান্ধবি সোনালী। ওর চলে যেতেই বুবাই একটা গোলাপ ফুল নিয়ে আমাকে উপহার দিলো। আর বললো গোলাপটা তুলতে গিয়ে সে নাকি অনেক গুলো কাটার আঘাত পেয়েছেন। সেটা দেখালো। আমি জিজ্ঞেস করলাম “আপনি আমাকে ঠিক কতটা ভালোবাসেন”

ও বললো ” তোমার জন্য আমি জীবন দিতে পারি ,আবার নিতেও পারি।”

আমার চোখে জল এসে গেলো।

জনগণের সুবিধার্থে কালভার্ট তৈরি করে প্রশংসায় ভাসছেন কাসাইট বড় হুজুর ফাউন্ডেশন

সাহেব মাহমুদ
প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৭:৪৮ পূর্বাহ্ণ
[shared_counts]
   
জনগণের সুবিধার্থে কালভার্ট তৈরি করে প্রশংসায় ভাসছেন কাসাইট বড় হুজুর ফাউন্ডেশন

এবার জনগণের সুবিধার্থে কালভার্ট তৈরি করে প্রশংসায় ভাসছেন কাসাইট বড় হুজুর ফাউন্ডেশন। কাছাইট এবং সুহাতা দুই গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার্থে কাছাইট বড় হুজুর ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আমির হামজা ভুইয়া তার নিজ উদ্যোগে একটা কালভার্ট তৈরি করেন।

এতে করে ঐতিহ্যবাহী কাছাইট বাজারসহ তার আশপাশের কয়েক গ্রামের মানুষের যাতায়াত ব্যবস্থা পথ সহজ হবে। যার ফলে দুই গ্রামের মানুষের দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে আর অসুবিধা হবে না বলে মনে করেন গ্রামবাসী।

পাশাপাশি সুহাতা বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়া শিক্ষার্থীদের কাছাইট গ্রাম থেকে যেতে আর বিপাকে পড়তে হবে না। যার ফলে শিক্ষার্থীদের স্কুল কলেজে যাওয়ার আগ্রহ বেড়ে যাবে। পাশাপাশি কাসাইট গ্রামের মানুষের সাথে সুহাতা গ্রামের পারস্পরিক বন্ধন আরও অটুট হবে।

কালভার্ট তৈরির কাজে আরও সহযোগিতায় ছিলেন কাছাইট ৫ নং ওয়ার্ড যুব দলের সভাপতি মো সুজন মিয়া, মোঃ জয়নাল ভুইয়া, রুহুল আমিন, শাহ আলম, জাকির হোসেন, আতাউর রহমান প্রমুখ।

জামাত কি সরকারে আসছে,যা বলছে আল-জাজিরার পর্যালোচনা

মো আমির হামজা ভুইয়া
প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ
[shared_counts]
   
জামাত কি সরকারে আসছে,যা বলছে আল-জাজিরার পর্যালোচনা

জীবনে প্রথমবারের মতো বাংলাদেশের ফরিদপুর জেলার ৪৫ বছর বয়সী ব্যাংকার আব্দুর রাজ্জাক বিশ্বাস করছেন যে,তার সমর্থিত রাজনৈতিক দলটি একটি শাসক জোটের প্রধান দল হিসেবে ক্ষমতায় আসার প্রকৃত সুযোগ পেয়েছে।
নিজের শহরে জামাতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচার চালানোর সময় রাজ্জাক বলেন, যাদের সঙ্গে তার দেখা হচ্ছে তারা সবাই জামাতকে ভোট দেয়ার বিষয়ে ঐক্যবদ্ধ। বিশ্বের অষ্টম জনবহুল এবং চতুর্থ বৃহত্তম মুসলিম জনসংখ্যার এই দেশটিতে ইসলামপন্থি এই দলটি জামাত নামেই বেশি পরিচিত।
২০২৪ সালের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে হতে যাচ্ছে।
শেখ হাসিনার পতনের পর নোবেল বিজয়ী ড.মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তার দল আওয়ামী লীগকে ( কার্যক্রম) নিষিদ্ধ করেছে। এরফলে আসন্ন নির্বাচনটি মুলত প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাতের নেতৃত্বাধীন একটি নির্বাচনি জোটের মধ্যে দ্বিমুখী লড়াইয়ে পরিণত হয়েছে। জামাতের এই জোটে রয়েছে ২০২৪ সালের আন্দোলনের ছাত্র নেতাদের গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি (এন সিপি) ও অন্যান্য ইসলামপন্থী দল। রাজ্জাকের এই আত্মবিশ্বাসের মুলে রয়েছে সাম্প্রতিক জনমত জরিপ,সেখানে দেখা যাচ্ছে জামাত তাদের দীর্ঘদিনের জোটসঙ্গী বিএনপির ঘাড়ে নি:শ্বাস ফেলছে।

আলেমদের উদ্যোক্তা বানিয়ে প্রশংসায় ভাসছেন- এইচ.পি. ভূঞাঁ স্টিল কর্পোরেশন

সাহেব মাহমুদ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ণ
[shared_counts]
   
আলেমদের উদ্যোক্তা বানিয়ে প্রশংসায় ভাসছেন- এইচ.পি. ভূঞাঁ স্টিল কর্পোরেশন

আলেমদের উদ্যোক্তা বানিয়ে প্রশংসায় ভাসছেন- এইচ.পি. ভূঞাঁ স্টিল কর্পোরেশন এর চেয়ারম্যান পেয়ার আহম্মেদ ভূইয়া। বাংলাদেশের আনাচে কানাচে সকল মসজিদ মাদ্রাসার ইমাম, মোয়াজ্জেম, এবং আলেমদের উদ্যোক্তা করে কিভাবে সৎ ভাবে ব্যবসা করে ভালো থাকা যায়। সেই চিন্তা থেকেই এইচ পি ভূঞা স্টিল কর্পোরেশন তৈরি করা হয়।

সোমবার রাতে মোঘল রেস্টুরেন্টে জমকালো আয়োজনে এইচ পি ভূঞা স্টিল করপোরেশন এর বার্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বেস্ট সেলারদের সম্মাননা প্রদান করা হয়। এবং কিভাবে এইচ পি ভূঞা স্টিল করপোরেশনকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে সবাই মতামত বিনিময় করেন।

এ সময় এইচ পি ভূঞা স্টিল করপোরেশন এর চেয়ারম্যান জনাব পেয়ার আহম্মেদ ভূঞাঁ বলেন? যে মানুষটা অন্যের ভালো মেনে নিতে পারে, সেই মানুষগুলো আমার হোক।
এমনকি নিজের ভুল না থাকলে কখনো কোথাও মাথা নত করা যাবে না। এমনকি যেখানে সম্মান নেই সেখান থেকে দূরে সরে যেতে হবে। এভাবেই সবাইকে দিক নির্দেশনা দিয়েছেন এইচ পি ভূঞা স্টিল করপোরেশন এর চেয়ারম্যান।

এ সময় আর উপস্থিত ছিলেন এডভোকেট ইব্রাহিম হোসেন।
ডাক্তার নাজমুল হক। ডেপুটি কমিশনার, নির্বাচন কমিশন সচিবালায় মোঃ ওয়ালিদ হোসেন। বিআরডিবি পরিচালক মোহাম্মদ বাবুল হোসেন। ইমিগ্রেশন অফিসার জনাব রশিদ সাহেব। এডভোকেট মিঠুন সাহা। মোহাম্মদ ইশতিয়াক আহমেদ। এডভোকেট রুহুল আমিন। দীপক কুমার সাহা প্রমুখ।