জীবনে প্রথমবারের মতো বাংলাদেশের ফরিদপুর জেলার ৪৫ বছর বয়সী ব্যাংকার আব্দুর রাজ্জাক বিশ্বাস করছেন যে,তার সমর্থিত রাজনৈতিক দলটি একটি শাসক জোটের প্রধান দল হিসেবে ক্ষমতায় আসার প্রকৃত সুযোগ পেয়েছে।
নিজের শহরে জামাতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচার চালানোর সময় রাজ্জাক বলেন, যাদের সঙ্গে তার দেখা হচ্ছে তারা সবাই জামাতকে ভোট দেয়ার বিষয়ে ঐক্যবদ্ধ। বিশ্বের অষ্টম জনবহুল এবং চতুর্থ বৃহত্তম মুসলিম জনসংখ্যার এই দেশটিতে ইসলামপন্থি এই দলটি জামাত নামেই বেশি পরিচিত।
২০২৪ সালের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে হতে যাচ্ছে।
শেখ হাসিনার পতনের পর নোবেল বিজয়ী ড.মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তার দল আওয়ামী লীগকে ( কার্যক্রম) নিষিদ্ধ করেছে। এরফলে আসন্ন নির্বাচনটি মুলত প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাতের নেতৃত্বাধীন একটি নির্বাচনি জোটের মধ্যে দ্বিমুখী লড়াইয়ে পরিণত হয়েছে। জামাতের এই জোটে রয়েছে ২০২৪ সালের আন্দোলনের ছাত্র নেতাদের গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি (এন সিপি) ও অন্যান্য ইসলামপন্থী দল। রাজ্জাকের এই আত্মবিশ্বাসের মুলে রয়েছে সাম্প্রতিক জনমত জরিপ,সেখানে দেখা যাচ্ছে জামাত তাদের দীর্ঘদিনের জোটসঙ্গী বিএনপির ঘাড়ে নি:শ্বাস ফেলছে।

মো আমির হামজা ভুইয়া
প্রকাশের সময়: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ । ১২:৩৮ পূর্বাহ্ণ